বৃদ্ধের ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত গ্রেফতার

বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে পঞ্চাশ বছরের বৃদ্ধকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। শনিবার (১৭ অক্টোবর) শনিবার রাত সাড়ে দশটার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে অভিযান চালিয়ে অভিযুক্ত সিরাজুল ইসলাম বেপারিকে গ্রেফতার করে।

প্রাথমিকভাবে সিরাজ ধর্ষণের সত্যতা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব। গ্রেফতারকৃত সিরাজ একই গ্রামের আরজ বেপারির ছেলে।

জানা গেছে, উপজেলার বাটাজোর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাটাজোর গ্রামের গৃহহীন এক দিনমজুর তার প্রতিবন্ধী মেয়েকে নিয়ে পাশের চাচাত ভাইয়ের ঘরে বাস করেন। দিনমজুর হওয়ায় তিনি দিনের বেলা বাইরে থাকেন।

ওই কিশোরীর বাবা (৬২) অভিযোগ করেন বলেন, মেয়েটি প্রতিবন্ধী হওয়ার সুযোগ নিয়ে সিরাজুলের একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি ধর্ষক সিরাজুলের ছেলে ও বাড়ির লোকজনদের জানালে তারা বিষয়টি কাউকে জানাতে বারণ করে শাসিয়ে দেয়।

ধর্ষণের স্বীকার ওই কিশোরীরর চাচী (৭০) জানান, কয়েকদিন যাবত কিশোরীটি বমি করতে থাকে। বুধবার (৭ অক্টোবর) ডাক্তারের পরামর্শে রক্ত ও প্রসাব পরীক্ষা করালে প্রেগনেন্সি পজেটিভ আসে।

চাচাত ভাবী (৩০) জানান, তার প্রতিবন্ধী ননদকে অন্তঃসত্ত্বার কথা জিজ্ঞাসা করলে সে সিরাজুল বেপারীকে দেখিয়ে দেয় এবং ধর্ষণের বর্ণনা দেয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর