কিশোরগঞ্জের হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত ১০ বছরের শিশু সিয়াম মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় কমপক্ষে আরো ৪ জন গুরুতর আহত হয়। আহতরা হলো ঃ কুতুব উদ্দিন (৪৫), মার্জিয়া আক্তার (৪০), সিয়াম (১০), সুরমা আক্তার (৪০), আশিক মিয়া (২০)।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানাযায়, গত ১১ অক্টোবর বিকেলে উপজেলার সিদলা ইউনিয়নের চৌদার গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিত ভাবে আফাজ উদ্দিন,আব্বাস উদ্দিন গংরা দেশীয় অস্ত্র নিয়ে নাসির উদ্দিনের বাড়ি ঘরে হামলা চালায়। এসময় ১০ বছরের শিশুসহ ৫জন গুরুতর আহত হয়।স্থানীয়রা আহতদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আহতদের কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।
অন্যদিকে গুরুতর আহত সিয়ামে মস্তিস্কে রক্তক্ষরণ হওয়ায় আশঙ্খাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্ররণ করেন। বর্তমানে সিয়াম হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় গত ১৩ অক্টোবর মোছাঃ রুমা আক্তার বাদী হয়ে হোসেনপুর থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে ওসি শেখ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বার্তা বাজার/শাহরিয়া