ইবিতে শেখ রাসেলের জন্মদিন পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শেখ রাসেল হলের উদ্যোগ এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জানা যায়, দিনটি উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. শেখ মোঃ আবদুস সালাম, হল প্রাঙ্গণে শেখ রাসেল এর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

পরে জন্মদিন উপলক্ষে কেক কাটেন উপাচার্য অধ্যাপক ড. শেখ মোঃ আবদুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ রবিউল হোসেন, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, রেজিস্ট্রার(ভারঃ) এস. এম আব্দুল লতিফ, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, সাধারন সম্পাদক অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান প্রমুখ।

এছাড়া শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল হলের উদ্যোগে রবিবার রাত ৯টায় ভার্চুয়াল ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর