ঢাকা সফরে আসতে পারেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী বছরের ২৬ মার্চ বাংলাদেশে আসতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। তিনি জানান, স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে আগামী বছরের ২৬ মার্চ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আসতে পারেন।

আজ রোববার (১৮ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাকায় সদ্য নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সাক্ষাৎ করেন।

এ ছাড়া আগামী ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভার্চুয়াল বৈঠকের প্রস্তুতি নেয়া হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর