ময়মনসিংহে সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব) আটক করেছেন সেলিম মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে।
আটক সেলিম মিয়া ভালুকা উপজেলার ভরাডোবা এলাকার একজন মুদি দোকানি।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে র্যাব-১৪ এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন এ তথ্য জানান।
লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন বলেন, গত ১১ অক্টোবর দুপুরে মুদি দোকানি সেলিম মজা খাবার দেওয়ার কথা বলে তার প্রতিবেশী এক রিকশাচালকের সাড়ে চার বছরের কন্যাশিশুকে একটি ঘরের ভেতর নিয়ে ধর্ষণ করেন। পরদিন শিশুটি ব্যথায় অসুস্থ্য হয়ে বিস্তারিত জানায় তার মাকে। পরে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে রেফার্ড করেন উন্নত চিকিৎসার জন্য।
এফতেখার উদ্দিন আরও বলেন, গত ১৩ অক্টোবর ভালুকা থানায় সেলিমের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলার ধর্ষণের ঘটনাটি র্যাব-১৪ এর একটি দল সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ছায়া তদন্ত শুরু করে। পরে শনিবার (১৭ অক্টোবর) রাত সোয়া ১১টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গফরগাঁওয়ের গরুর হাট বাজার এলাকা থেকে র্যাবের একটি দল সেলিমকে আটক করে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা আটক সেলিম স্বীকার করেছেন।
বার্তা বাজার/কে.কে