ভাতা বৃদ্ধিসহ ১০ দফা দাবী আদায়ে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ডাক বিভাগের অবিভাগীয় (ই.ডি) কর্মচারীদের সাম্মনাী ভাতা ৩ গুণ বৃদ্ধিসহ ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

আজ রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ পোস্টাল (ই,ডি) কর্মচারী ইউনিয়ন জেলা শাখার আয়োজনে এ কর্মসূচী পালিত হয়।

এ সময় বিভিন্ন দাবী বাস্তবায়নে সরকারের সুদৃষ্টি কামনা করে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি আর্শেদুর রহমান ভূইয়া, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক দিলরুবা বেগম, মোঃ মোস্তফা প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, বর্তমান উর্ধ্বগতির বাজারে একজন পোস্ট মাষ্টারের মাসিক সম্মানী ভাতা মাত্র ৪ হাজার ৪৬০ টাকা। যা দিয়ে সংসার চালানো দুরুহ ব্যাপার। বক্তারা এ সময় ডাক বিভাগের অবিভাগীয় (ই.ডি) কর্মচারীদের সাম্মনাী ভাতা ৩ গুণ বৃদ্ধিসহ ১০ দফা দাবী বাস্তাবায়িত না হলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলেও জানান।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর