পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

পটুয়াখালীর কলেজ রোড এলাকা থেকে ছয় হাজার ছয়শত পিস ইয়াবাসহ একজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আলমগীর পেশায় একজন ট্রলার ব্যবসায়ী হলেও ইয়াবা তার প্রকৃত ব্যবসা ছিলো। আমরা গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে ১১ টার সময় ঐ ইয়াবা ব্যবসায়ীর ভাড়া বাসায় অভিযান চালাই।

পরে ওয়ারড্রবের গোপন চ্যাম্বার থেকে ছয় হাজার ছয়শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আলমগীর র‍্যাবের জিজ্ঞাসাবাদে সত্যতা শিকার করেন। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর