ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষের সদস্য বীর মুক্তিযোদ্ধা খান মোমিনুল ইসলাম নান্নুর স্মরণে ফরিদপুরের আলফাডাঙ্গায় স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী পরিবারের আয়োজনে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন।
অনুষ্ঠানে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী পরিবারের সমন্বয়ক শেখ আকরামুজ্জামান (কুয়েতী) এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, ফরিদপুর জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সধারণ সম্পাদিকা ঝর্না হাসান, খান মোমিনুল ইসলাম নান্নু’র পুত্র ও বাংলাদেশ ছাত্রলীগের লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খান মইনুল ইসলাম মোস্তাক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মানু, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারেজ উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান খান বেলায়েত হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শরীফ কায়ছার রহমান, আলফাডাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান, সাবেক সিবিএ নেতা খান আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক হিটান্ত কুমার ঘোষ, পৌর আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান জিকো, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি খান আসাদুজ্জামান টুনু ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন ও টগরবন্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক অতিরিক্ত সচিব খিজির আহমেদ, বোয়ালমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, মিরপুর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ জামাল হোসেন মুন্না ও বোয়ালমারী উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা খান মোমিনুল ইসলাম নান্নু’র রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, রাজনীতিতে ত্যাগী নেতাদের পথিকৃত খান মোমিনুল ইসলাম নান্নু। তার রাজনৈতিক জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিলে আমাদের দলের নেতাকর্মীরা কখনই বিপথগামী হবে না।
আলোচনা সভা শেষে খান মোমিনুল ইসলাম নান্নু’র আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল পরিচালনা করেন, আলফাডাঙ্গা কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি কুতুবউদ্দিন ফরিদী।
প্রসঙ্গত, খান মোমিনুল ইসলাম নান্নু গত ৭ অক্টোবর রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর এবং তিনি স্ত্রী, দুই ছেলে, এক কন্যা ও আত্মীস্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বার্তাবাজার/অমি