খুলনায় ট্রিপল হত্যাকাণ্ড: তিন আসামি ফের রিমান্ডে

আলোচিত খুলনার ট্রিপল হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত মিল্টন শেখ, তার ভাই জাকারিয়া ও এজাহারভুক্ত আরেক আসামি রেজওয়ান শেখ রাজুকে আবারও তিন দিনের রিমান্ডে নিয়েছে ডিবি পুলিশ।

আজ রবিবার (১৮ অক্টোবর) দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন জানানো হলে বিচারক তরিকুল ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তদন্ত কর্মকর্তা ডিবি ইন্সপেক্টর এনামুল হক এ তথ্য নিশ্চিত করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি ইন্সপেক্টর এনামুল হক জানান, জিজ্ঞাসাবাদে আসামিরা কিছু বিচ্ছিন্ন তথ্য দিচ্ছে। সেসব তথ্য যাচাই-বাছাই করতে দ্বিতীয় দফায় রিমান্ডে আনা হয়েছে।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর