পটুয়াখালীর মহিপুর থেকে অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২

র‌্যাব -৮, বরিশাল সিপিএসসি কোম্পানীর একটি দল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ সোহাগ জোমাদ্দার(৩০)এবং মোঃ ফারুক খন্দকার(৫০) পটুয়াখালী মহিপুরের একটি মাছের আড়ৎ এর সামনে সন্ত্রাসী কর্মকান্ড জন্য ০২ (দুই) জনকে আটক করে।

পরে আসামীদের তথ্যে ভিত্তিতে আড়ৎ ঘরের চৌকির মধ্যে তোষোকের নিচে রাখা ০২ (দুই) টি ওয়ান শুটারগান,০২ (দুই) রাউন্ড কার্তুজ,০১ (এক) টি বিদেশী রিভলবার, ০৮ (আট) রাউন্ড গুলি এবং ০২ (দুই) টি চাপাতি উদ্ধার করে।

র‌্যাব-৮, বরিশাল সিপিসি-১ এর ডিএডি মোঃ মোক্তার হোসেন বাদী হয়ে পটুয়াখালীর মহিপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর