ঠাকুরগাঁওয়ে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প (রবিবার) ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়ামে (বিডি হল) শুরু হয়েছে।
‘নিজবাড়ি হাসপাতাল, করোনামুক্ত বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে একমি ল্যাবরেটরিজ- এর সহযোগিতায় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন- বিএমএ ঠাকুরগাঁও জেলা শাখা এই ক্যাম্পের আয়োজন করেছে।
ক্যাম্পে বিশিষ্ট বক্ষব্যাধী বিশেষজ্ঞ ডা. রশিদুল হাসানের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল টিম গরীব-অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ব্যবস্থাপত্র প্রদান করছেন। দু’দিন ব্যাপি ক্যাম্পে ১ হাজারেরও বেশি রোগী চিকিৎসাসেবা প্রাপ্তির জন্য নিবন্ধন করেছে। প্রতিদিন সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখছেন।
এর আগে, সকালে জেলা প্রশাসক কেএম কামরুজ্জামান সেলিম প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামাল হোসেন, বিএমএ ঠাকুরগাঁও শাখার সাধারণ সম্পাদক ডা. মো: মিরাজুল ইসলাম সোনা, পৌরমেয়র মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু সহ আরও অনেকে।
বার্তাবাজার/অমি