একই পরিবারের ৪ জনকে হত্যা: ৫ দিনের রিমান্ডে রেহানুল

সাতক্ষীরার চাঞ্চল্যকর একই পরিবারের ৪ জনকে নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় রায়হানুর রহমান রেহানুল (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে সিআইডি।

গতকাল শনিবার (১৭ অক্টোবর) সাতক্ষীরার কলারোয়া হতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আসামির বাড়ি সাতক্ষীরার কলারোয়া থানাধীন খলসিতে বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামি রায়হানুরকে রোববার (১৮ অক্টোবর) সাতক্ষীরা আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।

উল্লেখ্য, এ চাঞ্চল্যকর ঘটনায় গত ১৫ তারিখে সাতক্ষীরার কলারোয়া থানায় একটি মামলা করা হয়। মামলাটি সিআইডি তদন্ত করছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর