জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে জেলা যুবলীগের উদ্যোগে এক দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৮ অক্টোবর) জহূর বাদ মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় দোয়া -মোনাজাত পরিচালনা করেন শিক্ষক হাফেজ মাও. জিয়ার রহমান। পরে দুপুরে মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা যুবলীগের অন্যতম সদস্য অ্যাড.হাফিজুর রহমান হাফিজ, যুবলীগ সদস্য মোঃ রেজাউল করিম সোয়েব, মোঃ খাইরুল উম্মাম মেরিন, মো. শহিদ প্রমুখ।
বার্তাবাজার/আর.আর