নারায়ণগঞ্জে ‘চাচার টেটায়’ ভাতিজা খুন

নারায়ণগঞ্জে পারিবারিক ঝগড়ার জেরে ধরে চাচার টেটায় বিদ্ধ হয়ে ভাতিজার মৃত্যু হয়েছে বালে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৭ অক্টোবর) রাতে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দিঘুলিয়ারটেক এলাকায় হাঁস-মুরগিকে খাবার দেওয়া নিয়ে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত ছানাউল্লাহ সরকার (৩৩) উপজেলার দাউদপুর ইউনিয়নের সাত্তার সরকারের ছেলে।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, শনিবার রাত ৮টার দিকে হাঁস-মুরগির খাবার দেওয়া নিয়ে পারিবারিক কলহ বাধে। ঝগড়ার জের ধরে চাচা আকতার হোসেনের সঙ্গে ভাতিজা ছানাউল্লাহর বাকবিতণ্ড হয়। এ ঘটনাকে কেন্দ্র করে চাচা আকতার তার টেঁটা দিয়ে ভাতিজা ছানউল্লাহকে আঘাত করেন।

রাত ১০টার দিকে ভাতিজা ছানাউল্লাহকে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সে খানে কর্তব্যরত চিকিৎসক ছানাউল্লাহকে মৃত ঘোষনা করেন। ময়না তদন্তের জন্য নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী মোসলেমা বেগম বাদী রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন।

বার্তা বাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর