১৯ ও ২০শে অক্টোবর বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি

ঢাকা ৫ ও নওগাঁ ৬ আসনের উপনির্বাচনের ফল প্রত্যাখান করে পুনঃনির্বাচন দাবিতে আগামীকাল ১৯শে অক্টোবর সারা দেশে মহানগর ও জেলায় এবং ২০শে অক্টোবর উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি।

আজ রবিবার বেলা সাড়ে ১১ টায় বিএনপি গুলশান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, যে নির্বাচন ব্যবস্থা সম্পূর্নভাবে ত্রুটিযুক্ত, যে নির্বাচনি ব্যবস্থা সরকারকে ক্ষমতায় রাখার উইপন হিসেবে ব্যবহৃত হয় তাকে প্রশ্নবিদ্ধ করাই আমাদের কাজ।

তিনি আরো বলেন, আমরা মনেকরি যে এই নির্বাচন কমিশনের কোন যোগ্যতা নেই একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন পরিচালনা করার।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর