বিএনপি পোলিং এজেন্ট না দিয়ে নামমাত্র নির্বাচনে অংশ নিয়ে নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চেয়েছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার এটি তাদের পুরানো কৌশল।
আজ রবিবার শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষ্যে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি।
শেখ রাসেলের জন্মদিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো বনানী কবরস্থানে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে।
ঢাকা ও নওগাঁর নির্বাচনে ভোটার সংখ্যা এত হওয়ার পরেও, আওয়ামী লীগের দলীয় ভোটার কেন কম? এমন প্রশ্নের উত্তরে কাদের বলেন, বিরোধীরা নির্বাচনকে যখন হালকা ভাবে নেয়, তখন আওয়ামী লীগের নেতাকর্মীরাও হয়ত উৎসাহ পায়নি।
তাছাড়া ইভিএমও একটি ইস্যু হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
বার্তাবাজার/কে.জে.পি