ভিয়েতনামে সেনা ব্যারাকে ভূমিধস: নিখোঁজ ২২ সেনা

ভিয়েতনামের মধ্যাঞ্চল রাজ্য কোয়াং ত্রিতে এক সেনা ব্যারাকে ব্যাপক ভূমিধস ভূমিধস হয়েছে।

আজ রোববার ভোরের দিকে এ ঘটনা ঘটে, এতে অন্তত ২২ জন সৈনিক নিখোঁজ হয়েছেন বলে এ তথ্য জানিয়েছে ভিয়েতনাম সরকারের ওয়েবসাইটে। খবর বার্তা সংস্থা রয়টার্স।

ভিয়েতনাম সরকারের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে কোয়াং ত্রিতে চতুর্থ মিলিটারি অঞ্চলের একটি ইউনিটের ব্যারাকে রোববার সকালের দিকে ভূমিধস হয়।

ভিয়েতনামের উপপ্রতিরক্ষামন্ত্রী ফান ভাং গিয়াং আবেগাপ্লুত হয়ে বলেছেন, ‘আমরা আরও একটি নির্ঘুম রাত পার করলাম।’

কয়েক দিন আগেও পার্শ্ববর্তী থুয়া থিয়েন হুউ প্রদেশে ভূমিধসে ১৩ জনের মৃত্যু হয়, যাদের অধিকাংশই সেনা সদস্য।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর