গাজীপুর বরাব এলাকায় ধর্ষণ মামলা তুলে নিতে আসামির স্বজনার বাদির পরিবারের সদস্যদের নানা ধরনের ভয়-ভীতি ও হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে কালিয়াকৈর থানায় কিশোরী মেয়েটির বাবা বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেন।
কিশোরীর পরিবার ও পুলিশ জানায়, গত ১ অক্টোবর বিকেলে উপজেলার বরাব এলাকায় বাড়ির পাশে দোকানে যাচ্ছিলো ওই কিশোরী (১৩)। তখন পেছন থেকে ওই কশোরীর মুখ চেপে ধরে নির্জনে একটি ঘরে নিয়ে ধর্ষণ করে একই এলাকার আব্দুল খালেকের ছেলে আকাশ। ধর্ষণের পর ওই কিশোরীকে হুমকি দিয়ে পালিয়ে যায় আকাশ। ওই কিশোরীর পরিবারের সদস্যরা পরে বিষয়টি জানতে পারে। পরে গত ১৩ অক্টোবর কালিয়াকৈর থানার কিশোরীর বাবা বাদি হয়ে আকাশের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন। ওই কিশোরীর বাবার মামলার পরিপ্রেক্ষিতে ধর্ষক আকাশকে গ্রেফতার করে পুলিশ। পরে আকাশকে গাজীপুর কারাগারে পাঠানো হয়।
এই মামলার পর থেকে আসামির বড় ভাই জাহাঙ্গীর ও জাহাঙ্গীরের স্ত্রী নাজমা বেগম বাদির পরিবারকে মামলা তুলে নিতে ভয়-ভীতি ও নানা ধরনের হুমকি দিয়ে আসছে। বর্তমানে ধর্ষক আকাশের স্বজনদের ভয়ে আতঙ্কে আছে ওই কিশোরীর পরিবারের লোকজন।
শনিবার (১৭ অক্টোবর) কালিয়কৈর থানায় এই হুমকির ঘটনায় ওই কিশোরীর বাবা বাদি হয়ে একটি সাধারন ডায়েরি করেন।
মেয়েটির বাবা জানান, মামলার পর থেকে ধর্ষক আকাশের বড় ভাই, বড় ভাইয়ের স্ত্রীসহ বাড়ির লোকজন তাদের নানা ধরনের ভয়-ভীতি ও হুমকি দিয়ে আসছেন মামলা তুলে নিতে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, তদন্ত করে দেখা হচ্ছে হুমকির ঘটনার বিষয়টি। তদন্তে দোষীদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা বাজার/কে.কে