নারীকে বিবস্ত্র করে নির্যাতন: ৭ দিনের রিমান্ডে প্রধান আসামি দেলোয়ার

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় মূল হোতা দেলোয়ার হোসেনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

আজ রবিবার (১৮ অক্টোবর) জেলার মুখ্য বিচারিক আদালতে ধর্ষণ, অস্ত্র এবং বিস্ফোরক আইনে দায়ের করা ৩টি মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়। তিনটি মামলার তদন্ত করছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

বেগমগঞ্জ মডেল থানায় নির্যাতনের শিকার ওই নারীর দায়ের করা ধর্ষণ মামলায় দোলোয়ার হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি আইনে ওই নারীর দায়ের করা আরও ২টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

গত ৪ অক্টোবর উপজেলার একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় মামলা হলে ঘটনার মূল হোতা দোলোয়ার এলাকা ছেড়ে পালিয়ে যায়। গত ৫ অক্টোবর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্রসহ তাকে আটক করে র‌্যাব।

পরদিন দেলোয়ারের মাছের ঘের থেকে হাতবোমা উদ্ধার করা হয়। এরপর তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে ২টি মামলা দায়ের করে র‌্যাব।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর