আগামীকাল থেকে অপারেটররা মাটির নিচ দিয়ে তার নেওয়া শুরু করবে: তাপস

পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে ঝুলন্ত তার অপসারণ শুরু করেছে দুই সিটি করপোরেশন (ডিএসসিসি ও ডিএনসিসি)।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, কেবল অপারেটররা আগামীকাল সোমবার থেকে মাটির নিচ দিয়ে তার নেওয়ার কাজ শুরু করবে।

রোববার (১৮ অক্টোবর) মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ও কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নেতাদের বৈঠকে এই সমঝোতা হয়।

মেয়র তাপস বলেন,দক্ষিণ সিটির পক্ষ থেকে রাস্তায় কোনো ঝুলন্ত তার আজকের পর থেকে কাটা হবে না। তারা নিজ খরচে মাটির নিচ দিয়ে তারের সংযোগ নেবেন এবং সঙ্গে সঙ্গে ঝুলন্ত তার কেটে দেবেন এবং এটা আগামী নভেম্বরের মধ্যেই শেষ করবেন তারা।

আইএসপিএবি সভাপতি এম এ হাকিম বলেন,আজকে থেকেই আমরা ঝুলন্ত তার নামিয়ে মাটির নিচে সংযোাগের কাজ শুরু করে দেব। আশা করি নভেম্বরের মধ্যেই পারব।

কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম আনোয়ার পারভেজসহ দুই সংগঠনের জ্যেষ্ঠ নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর