ভেদরগঞ্জে মা ইলিশ ধরার দায়ে ৩৮ জেলের জেল-জরিমানা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার পদ্মা নদী থেকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে উপজেলা মৎস্য বিভাগ ও সখিপুর থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩৮ জেলেকে আটক করে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পদ্মা কাঁচিকাটা নদী থেকে তাদের আটক করে ভ্র্যামান আদালত।

আটককৃতদের মধ্যে ২৮ জনকে মৎস রক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০(৫) ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্র্যামান আদালত। বাকি ১০ জন নাবালক হওয়ায় তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে প্রতি জনকে ৫ হাজার টাকা জরিমানা করে মুচলেকা দিয়ে পরিবারের কাছে ছেড়ে দেয়া হয় বলে জানান ভ্রামমান আদালতের বিচারক উপজেলা নির্বাহি অফিসার তানভীর আল নাসীফ।

এময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকতর্কা মোঃ নজরুল ইসলাম। এ অভিযানে প্রায় ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জালগুলো নদী তীরে পুড়িয়ে ফেলা হয় ও জব্দকৃত মাছ উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরন করা হয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর