এবারও জামানত হারালেন সালাউদ্দিন

ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে এবারও জামানত হারালেন বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ।

নির্বাচনে নৌকার প্রার্থী মনিরুল ইসলাম মনু পেয়েছেন ৪৫৬৪২ ভোট। অপরদিকে ধানের শীষ প্রার্থী সালাউদ্দিন আহমেদ পেয়েছেন ২৯২৬ ভোট।

শনিবার সকাল ৯টায় এ আসনে ভোটগ্রহণ শুরু হয়, শেষ হয় বিকেল ৫টায়।

এর আগেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ঢাকা-৪ (শ্যামপুর কদমতলী) আসনে অংশ নিয়েও জামানত হারিয়েছিলন বিএনপির এ নেতা।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর