ফেনীতে দুই সহোদর ভাইয়ের লাশ উদ্ধার

ফেনী জেলার পরশুরাম পৌর এলাকার ভারত সীমান্তবর্তী গুথুমা গ্রামের খারিজকোনা থেকে দুই সহোদরের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। নিহতরা হলেন মো: করিম (২৮) ও স্বপন (২৪)। তারা ওই গ্রামের কালাধন সরকার ছেলে।

জানা যায়, ভারত সীমান্তবর্তী ওই স্থানে রবিবার (১৮ অক্টোবর) ভোরে দুই জনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় কাউন্সিলর রসুল আহাম্মদ মজুমদার স্বপন সহ স্হানীয়রা।

কাউন্সিলর জানান, লাশের পাশে একটা ছাতা ভাঙ্গা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা জানিয়েছেন, রাতে মাছ ধরতে গিয়েছিলেন দুই ভাই।তারা হয়ত বজ্রপাতে মারা যেতে পারেন।

পরশুরাম মডেল থানার ওসি শওকত হোসেন দুই সহোদরের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর