চুয়াডাঙ্গায় ঠাকুরপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছেন। নিহত বাংলাদেশির মৃতদেহ ভারতের অভ্যন্তরে রয়েছে বলে জানা গেছে।
আজ রবিবার (১৮ অক্টোবর) সকালে বিষয়টি জানাজানি হয়। দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
তিনি উপজেলার ভারত সীমান্তবর্তী ঠাকুরপুর গ্রামের শহিদুল হকের ছেলে ওমেদুল ইসলাম (২২)।
বিজিবি জানিয়েছে, কি কারণে তাকে বিএসএফ গুলি করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
বার্তাবাজার/অমি