চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

বেসরকারী শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয় করার দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী ঐক্য পরিষদের সদস্যরা।

আজ রবিবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুরে প্রতিষ্ঠানটির সামনে অবস্থান নেন তারা।

এ সময় তারা অভিযোগ করেন, প্রাথমিক বিদ্যালয়ে ৮ মাস ধরে ২টি আলাদা পদে একজন করে দায়িত্ব পালন করছেন তারা। স্কুল চলাকালীন দপ্তরি এবং স্কুলসময় শেষ হলে অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রহরীর কাজও করতে হয় তাদের। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালতের সুনির্দিষ্ট মতামত থাকার পরও উদাসীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বারবার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেয়ার পরও, আশানুরূপ ফলাফল না আসায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তারা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর