বগুড়ায় ধর্ষণে ব্যর্থ হয়ে বিধবা ভিক্ষুককে হত্যা

বগুড়ার ধুনটে হাসিলা বেগম (৪১) নামে এক বিধবা ভিক্ষুককে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তারকৃত দুই আসামি।

আসামিরা হলেন, উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আনারপুর কচুগাড়ি গ্রামের সামছুল মন্ডলের ছেলে বাদশা আলম (২৮) ও আনারপুর হঠাৎপাড়া গ্রামের বাদু মন্ডলের ছেলে ফজলুল হক (৩২)।

আজ সকালে ধুনট থানার উপ পরিদর্শক আকবর আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, বগুড়া আমলি আদালাতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খালিদ হাসান গত শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যার দিকে তাদের জবানবন্দি গ্রহণ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

হাসিলা বেগম গত ১২ অক্টোবর রাতে পাশের গ্রামে বোনের বাড়ি থেকে ফেরার সময় আসামিরা তাকে ধানক্ষেতের পাশে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। তাতে ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যা করে।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর