নিখোঁজের ১০ ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় নড়াইলে কলেজছাত্রী জীবিত উদ্ধার।
গতকাল শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টায় দিকে শহরের মাছিমদিয়া সুলতান কমপ্লেক্সের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে কলেজে কোচিং করতে যান সরকারি ভিক্টোরিয়া কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ওই ছাত্রী । তারপর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিলো না। তখন বিষয়টি পুলিশকে জানানো হয়। এক পর্যায়ে মেয়েটির মোবাইল ফোন থেকে কল করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
একই নম্বর থেকে দ্বিতীয় দফায় ফোন আসে রাত ১০টার দিকে। অচেতন অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
বার্তাবাজার/আর.আর