সিগারেটের আগুনে পুড়লেন ৪ জন

চট্টগ্রামে সিগারেট থেকে লাগা আগুনে পুড়লেন ৪ জন। গতকাল শনিবার (১৭ অক্টোবর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। বহুতল আবাসিক ভবনের ছাদে পানির ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণ হলে ৩ শ্রমিক ও বাড়ির মালিক দগ্ধ হন।

জানা যায়, শনিবার রাত ৯টার দিকে আগ্রাবাদ চৌমুহনীর পাশে মীর বাড়ির ছাদে পানির ট্যাংক পরিষ্কার করছিলেন ৩ শ্রমিক। পাশেই থাকা বাড়ির মালিক বাবুলের সিগারেট থেকে গ্যাসের বিস্ফোরণ হয়। এ সময় পাশে থাকা বিদ্যুতের সুইচ বোর্ডে আগুন ধরে যায়। এতে বাড়ির মালিক ও ৩ শ্রমিক দগ্ধ হন।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ৪ জনের অবস্থাই আশঙ্কাজনক।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর