ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি এমপি বাবলা

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু আবু হোসেন বাবলা।

গতকাল শনিবার (১৭ অক্টোবর) বাবলার রাজনৈতিক সচিব সুজন দে এ তথ্য জানান। ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি ডেঙ্গুতে আক্রান্ত।

সুজন দে বলেন, ‘জ্বর ও শরীর ব্যথার উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়লে শুক্রবার সকালে সৈয়দ আবু হোসেন বাবলাকে এই হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের প্রফেসর এবিএম সারোয়ার আলমের তত্ত্বাবধানে তার শারীরিক পরিক্ষা নিরীক্ষা করা হয়েছে। তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত বলে জানিয়েছেন চিকিৎসক।’

তিনি আরও জানান, এমপি বাবলার করোনা পরীক্ষাও করা হয়েছে। শনিবার বিকালে তার পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

সুস্থতার জন্য দেশবাসীসহ নেতাকর্মীদের কাছে দোয়া কামনা করেছেন এমপি বাবলা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর