৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রে ত্যাগ করতে হবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন বার্তা সংস্থা হিল জানিয়েছে, ট্রাম্প জর্জিয়া অঙ্গরাজ্যে তার সর্বশেষ নির্বাচনি জনসভায় ঠাট্টা করে বলেন, “ইতিহাসের সবচেয়ে খারাপ প্রার্থীর মোকাবিলায় আমি তীব্র চাপের মুখে রয়েছি এবং এই নির্বাচনে আমি যদি হেরে যাই তাহলে বলতে হবে আমি আমেরিকার রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে খারাপ প্রার্থীর কাছে হেরে গেছি।” ট্রাম্প আরও বলেন, “হেরে গেলে আমার মধ্যে অনেক বাজে অনুভূতি তৈরি হবে; তখন হয়তো আমাকে আমেরিকা ত্যাগ করতে হবে।”
ট্রাম্প এমন সময় এ বক্তব্য দিলেন যখন তার ৩ জন সিনিয়র উপদেষ্টা শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনি প্রচারদলের প্রধান বিল স্টিপিয়েনকে জানিয়েছেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের সম্ভাবনা কম এবং তিনি যেন নিজেকে পরাজয়বরণ করার জন্য মানসিকভাবে প্রস্তুত করেন।
আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে তার আগে এরইমধ্যে প্রায় ২ কোটি ২০ লাখ ভোটার ডাকযোগে বা স্বশরীরে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আগাম ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বার্তাবাজার/কে.জে.পি