আশুলিয়ায় রাতে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, শনিবার রাতে নতুন ইপিজেডের প্যাকজার বাংলাদেশ লিমিটেড ইউনিট-২ নামের পোশাক কারখানার পাঁচ তলা ভবনের দ্বিতীয় তলায় এই অগ্নিকাণ্ড হয়। মুহূর্তের মধ্যে নিচ তলাসহ কারখানাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে।
প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুড়ে গেছে কাঁচামালসহ গুরুত্বপূর্ণ সব যন্ত্রপাতি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
বার্তাবাজার/আর.আর