‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে’

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন, বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

তিনি আরও জানান, খালেদা জিয়াকে মাঝে মাঝে ডাক্তার এসে রক্ত পরীক্ষা করাচ্ছেন। তিনি একা চলাফেরা করতে পারছেন না, নরম খাবার খাচ্ছেন।

শনিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় তার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা জানান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

রাত পৌনে ৮টার দিকে ব্যারিস্টার খোকন ফিরোজায় প্রবেশ করেন। প্রায় ১ ঘন্টা তিনি সেখানে অবস্থান করেন। সাক্ষাৎ শেষে বাসভবনের গেইটের সামনে উপস্থিত সাংবাদিকদের ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন নির্বাচন প্রসঙ্গে বলেন, খালেদা জিয়া সবকিছু অবগত আছেন।

তিনি বলেন, বিদেশে চিকিৎসার ব্যাপারে সরকার মানবিক হলে দল ও পরিবারের পক্ষ থেকে আবারও আবেদন করা হবে। এছাড়া তার বিদেশে চিকিৎসা, বিদেশে যেতে সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহারে আইনি পরামর্শ এবং এ সংক্রান্ত আবেদনের বিষয়ে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে আলোচনা করেছি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর