ঢাকা-৫ আসনেও নৌকার জয়

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী মনিরুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আজ (শনিবার) রাতে এই ফল ঘোষণা করা হয়।

এর আগে শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোতগ্রহণ চলে।

ঢাকা-৫ আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন -আওয়ামী লীগের মো. কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহ উদ্দিন আহমেদ, গণফ্রন্টের এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, জাতীয় পার্টির মীর আব্দুস সবুর, বাংলাদেশ কংগ্রেসের মো. আনছার রহমান শিকদার ও ন্যাশনাল পিপলস পার্টির মো. আরিফুর রহমান (সুমন মাস্টার)।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর