চট্টগ্রামে পথচারীদের মাঝে খাবার বিতরণ

চট্টগ্রামে মুজিববর্ষ উপলক্ষ্যে ভাসমান গরিব দুঃস্থ ও অসহায় পথচারীদের মাঝে খাবার বিতরণ করছেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।

শনিবার (১৭ অক্টোবর) নগরীর ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম রাসেলের ব্যবস্থাপনায় এসব খাবার বিতরণ করা হয়।

এসময় চসিক মেয়রপ্রার্থী এম.রেজাউল করিম চৌধুরী বলেন, যারা রাস্তায় ভাসমান অবস্থায় থাকে তারাও মানুষ। তারা কিন্তু ইচ্ছে করে রাস্তায় ভাসমান অবস্থায় থাকে না। তাদের মাথা গোঁজার ঠাই নাই বলেই তারা রাস্তায় থাকে। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কতই না কষ্ট করে ভাসমান মানুষগুলো দিনাতিপাত করে। সাধ্য অনুযায়ী আমাদের ভাসমান মানুষের পাশে দাঁড়ানো দরকার।

৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এস.এম.আলমগীর এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রফেসর নূরনবী পারভেজ।

অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন আকবরশাহ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ।প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাবেক সদস্য দেবাশিষ পাল দেবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা আওয়ামী লীগ নেতা লোকমান আলি, সাহাবুদ্দিন জাহেদ, মোঃ ফয়েজ, মোঃ মুজিব শরিফ, ফেরদৌস খোকন, মহিলা কাউন্সিলর প্রার্থী নুরজাহান আকতার ।

এসময় যুবলীগ নেতা মোঃ ইসমাইল, হোসেন মনির টিটু, মোঃ এমরান হোসেন, আব্দুর রহিম, মোঃ বাদশা, ছাত্রলীগ নেতা মাইনুল হাসান, নুর ইসলাম রিয়াজ, আল সাইফ, মোঃ জসিম, ইমন পাল, সাকিব, নিশাদ, রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর