নওগাঁ-৬ আসনে অনুষ্ঠিত উপনির্বাচনে কারচুপি হয়েছে বলে অভিযোগে করে ওই এলাকায় আগামীকাল (রোববার) আধাবেলা হরতালের ডাক দিয়েছে বিএনপি।
এর আগে শনিবার বিকালে নওগাঁর আত্রাই থানা বিএনপি অফিসে সংবাদ সম্মেলনে নওগাঁ-৬ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলাকালে ‘পরিবেশ না থাকা, কেন্দ্র দখল’সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বিএনপি প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজুর নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন
এর আগে শনিবার সকাল ৯টা থেকে দেশের রাণীনগর ও আত্রাই উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৬ আসনে ভোট গ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ ৯টা শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নওগাঁ-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট তিনজন। তারা হলেন- আওয়ামী লীগের মো. আনোয়ার হোসেন (হেলাল), বিএনপির শেখ মো. রেজাউল ইসলাম ও ন্যাশনাল পিপলস পার্টির মো. খন্দকার ইন্তেখাব আলম।
বার্তাবাজার/এসজে