করোনাকালেও নির্বাচন ভাল হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। আজ (শনিবার) দুপুরে নির্বাচন কমিশন ভবনে তিনি এই মন্তব্য করেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জাতীয় নির্বাচনে সারা দেশে ভোট হয়। উপনির্বাচনে ভোটারদের আগ্রহ কম থাকে। এই উপনির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের সুযোগ নেই। এ জন্য হয়তো ভোটারদের মধ্য তেমন আগ্রহ নেই।
তিনি আরও বলেন, করোনার জন্য আমরা সার্বিক সুরক্ষার ব্যবস্থা নিয়েছি। মাস্ক পরে ভোটকেন্দ্রে যাওয়া নির্দেশনা আছে। স্বাস্থ্যবিধি মেনেই নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে।
বার্তাবাজার/এসজে