ফরিদপুরের সদরপুরে জারি করা ১৪৪ ধারা ভেঙে স্থানীয় সাংসদ মজিবুর রহমান চৌধুরী নিক্সনের সমর্থকরা তার পক্ষে মিছিল করেছে। শনিবার সকাল ৯টা থেকে উপজেলা পরিষদ কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদরপুর সরকারি কলেজ এলাকাসহ এক বর্গকিলোমিটার এলাকাব্যাপী ১৪৪ ধারা জারি করেছিল স্থানীয় প্রশাসন।
জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পাশের উপজেলা ভাঙ্গা থেকে নূরাল্লাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ শাহীন আলম সাহাবুলের নেতৃত্বে বিপুল সুংখ্যক নেতাকর্মী নিয়ে একটি মিছিল আসে সদরপুর উপজেলা সদরে। মিছিলটিতে সাংসদ নিক্সনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তার বেঞ্চের বেরিকেট ভেঙে ১৪৪ ধারা ভঙ্গ করে উপজেলা পরিষদ চত্বরের দিকে এগোতে থাকে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের সামনে মিছিলটি বাধা দেন পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
এর আগে সরকারি কর্মকর্তদের গালাগালি ও হুমকি দেওয়ার প্রতিবাদে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহর সমর্থিত আওয়ামী লীগ নেতাকর্মীরা নিক্সনের বিচার দাবি করে উপজেলা পরিষদের সামনে শনিবার বেলা ১১টার দিকে মানববন্ধন কর্মসূচির আহ্বান করে।
পাশপাশি সাংসদ নিক্সন সমর্থিত অপর অংশ নিক্সনের ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে একই সময় একই স্থানে পাল্টা মানববন্ধন কর্মসূচি গ্রহণ করে
বার্তাবাজার/এসজে