নৌকাই জিতল নওগাঁ-৬ আসনে

নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে লড়াই করা মো. আনোয়ার হোসেন (হেলাল) বিপুল ভোটে জয় লাভ করেছেন। আজ রাতে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

এর আগে সকাল ৯টা থেকে ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকাল ৫টা পর্যন্ত। দুটি আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নওগাঁ-৬-এ আওয়ামী লীগের মো. আনোয়ার হোসেন (হেলাল), বিএনপির শেখ মো. রেজাউল ইসলাম ও ন্যাশনাল পিপলস পার্টির মো. খন্দকার ইন্তেখাব আলম প্রতিদ্বন্দ্বিতা করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর