আগামী ২০২১ সালের ফেব্রুয়ারি মাস নাগাদ বাংলাদেশে ৩ কোটি করোনায় ভ্যাকসিন আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান। আজ (শনিবার) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলার সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে তিনি এই তথ্য জানান।
স্বাস্থ্য সচিব বলেন, ভ্যাকসিনের জন্য কয়েকশত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই ভ্যাকসিন পেতে সব ধরণের প্রস্তুতি সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, মেয়র মাহমুদ পারভেজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাদির ভূঁইয়া।
বার্তাবাজার/এসজে