আখাউড়ায় ‘পাগলা’ কুকুরের কামড়ে আহত ১২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি ‘পাগলা’ কুকুরের কামড়ে নারী শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার উপজেলার মোগড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কয়েজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলার হাসপাতাল সংশ্লিষ্টরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘পাগলা’ কুকুরটি প্রথমে তামিম নামে একটি ছেলেকে কামড় দেয়। এরপর কুকুরটি একটি ঘোড়াকে কামড় দেয়। পরে ঘোড়ার লাথি খেয়ে ওই কুকুর একে একে অন্তত ১২ জনকে কামড়িয়ে আহত করে।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও শ্যামল কুমার ভৌমিক জানান, হাসপাতালে ১২ জনের মতো এসে চিকিৎসা নেন। গুরুতর আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে পাঠানো হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর