“মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” এ স্লোগান কে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৭ অক্টোবর) জিনজিরা পিএম পাইলট স্কুলে এ সভা অনুষ্ঠিত হয়। এছাড়া আরও ১৩টি স্থানে পৃথকভাবে অনুষ্ঠানটি পালন করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
জিনজিরা ইউনিয়নের ১,২,৩,৪,৫ নং ওয়ার্ডের( ১নং বিট) জনসাধারনদের সচেতনতা মূলক সভায় জিনজিরা পি.এম পাইলট স্কুল এন্ড কলেজ এর প্রভাষক- নিহার আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ দক্ষিণ) মোঃ হুমায়ূন কবির।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জিনজিরা ইউনিয়ন চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, প্রবীন রাজনীতিবিদ ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মোঃ সেলিম, কেরানীগঞ্জ গ্রাজুয়েট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ম.ই মামুন। এসময় সংক্ষিপ্ত বক্তব্য দেন জিনজিরা পিএম পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দীক, জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী মোঃ মোশতাক হোসেন, মোঃ নাসির উদ্দিন, জাহীদ শরীফ বাপ্পী, মো: সিয়াম জিনজিরা ১,২,৩,৪,৫ নং ওয়ার্ড মেম্বারগনসহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ হুমায়ন কবির বলেন, একটা দেশের উন্নয়নের পূর্বশর্ত আইনশৃঙ্খলা উন্নয়ন। আইনশৃঙ্খলার উন্নয়ন করতে গিয়ে পুলিশবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। নারীরা যেন তাদের সমস্যার কথা পুলিশের কাছে সরাসরি খুলে বলতে পারেন তার জন্য প্রতিটি থানাতে আলাদাভাবে নারীও শিশু ডেস্ক খোলা হয়েছে । নির্যাতিতাদের সাপোর্ট দেয়ার জন্য আমাদের ভিকটিম সাপোর্ট সেন্টার রয়েছে। পুলিশ হচ্ছে প্রথম বিচারক, পুলিশ এর কাছে আপনাদের অভিযোগ তুলে ধরবেন, আমরা আপনাদের অভিযোগ সঠিক তদন্ত করে অভিযুক্ত আসামিকে আইনের আওতায় আনা হবে।
তিনি আরো বলেন, ধর্ষণের শাস্তি যেমন মৃত্যুদণ্ড তাই বলে কেউ মিথ্যা মামলা করবেন না। মিথ্যা মামলা করলে তার শাস্তি ৭ বছরের জেল। আপনাদের যে কোন সমস্যায় ঢাকা জেলা পুলিশ আপনাদের পাশে আছে। সবার কাছে অনুরোধ, আপনার শিশুটি কোথায় যাচ্ছে কার সাথে মিশছে তা দেখার দায়িত্ব আপনার। ধর্ষণ বিরোধী সচেতনতা পরিবার থেকেই শুরু করতে হবে। যে কোন ধরনের খারাপ পরিস্থিতি দেখলে অবশ্যই থানা পুলিশকে অবগত বা ৯৯৯ এ কল দিয়ে জানানোর জন্য অনুরোধ করেন।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম পিপিএম বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন সফল নারী। তিনি দেশের আইন শৃঙ্খলা উন্নয়নে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড। শুধু তাই নয়, কেউ যদি ধর্ষণের চেষ্টা করে তার সাজা ১০ বছর কারাদণ্ড।
বার্তা বাজার / ডি.এস