শিশুদের মুখে ভিটামিন তুলে দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক

ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. শেখ মোহাম্মদ হাসান ইমাম। শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য কমপ্লেক্সে চলমান ভিটামিন ” এ” প্লাস ক্যাম্পেইন পরিদর্শন করে নিজ হাতে কোমলমতি শিশুদের মুখে ভিটামিন তুলে দেন তিনি।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে পরিদর্শন বহিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাভার শ্রেষ্ঠত্ব অর্জন করায় সকল কর্মকর্তা ও কর্মচারীদের অভিনন্দন জানান এবং এ অর্জন ধরে রেখে আরো ভালোভাবে সাভার উপজেলাবাসীকে সেবা প্রদানের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

এই পরিদর্শন কালে এসময় উপস্থিত ছিলেন- সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা, আর এম ও ডা. নুসরাত জাহান সাথী প্রমুখ সহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও ষ্টাফবৃন্দ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর