পাবনায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

পাবনায় জেলা পুলিশের উদ্যোগে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা পুলিশ লাইনস মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-সিরাজগঞ্জ জেলার সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক কবীর মাহমুদ।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, পাবনা চেম্বার অব কমার্সের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, প্রবীন সাংবাদিক আব্দুল মতীন খান, এবিএম ফজলুর রহমান, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তজা বিশ্বাস সনি, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক প্রমুখ।

এর আগে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

অনুষ্ঠানে জেলা পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তা, বিট পুলিশিং এর সদস্যবৃন্দ, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর