মোংলায় ‘ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ’ অনুষ্ঠিত

মোংলায় ‘ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। মোংলা থানা পুলিশের আয়োজনে শনিবার সকালে টি. এ ফারুক স্কুল এন্ড কলেজে প্রথম সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার চৌধুরী।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান, টি.এ ফারুক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাইদ খান, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, যুবলীগ নেতা কবির হোসেন, পৌর সেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ মিজান তালুকদার, সাংবাদিক জসিম উদ্দিন ও আবু হোসাইন সুমন।

সমাবেশে আগতরাও ধর্ষণ ও নারী নির্যাতন রোধে করণীয় নানা মতামত তুলে ধরেন। সমাবেশে বিপুল সংখ্যক নারী-পুরুষ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে পর্যায়ক্রমে দিগন্ত সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সেন্ট পলস উচ্চ বিদ্যালয়সহ ১০টি ভেন্যুতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী বলেন, সারাদেশের মানুষ এখন উত্তাল অবস্থায় আছে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরোধীতায়। ধর্ষণ ও নির্যাতনকারী মানুষরুপী যে সব পশু রয়েছে তাদের বিরুদ্ধেই এখন সকল মানুষ অবস্থান নিয়েছে। এ কারণেই সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে সজাগ ও সচেতন করতে এবং পুলিশকে সহায়তা করার জন্যই এ সমাবেশের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর