সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ২৪ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আফসানা ইয়াসমিন এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা ওই উপজেলার শৈলজানা, খাস ভুতের মোড় ও দত্তকান্দি গ্রামের বাসিন্দা।
চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাত পর্যন্ত মা ইলিশ সংরক্ষণে যমুনা নদীর বাঘুটিয়া, খাস কাউলিয়া ও উমারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ২৪ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ হাজার মিটার কারেন্ট জাল ও ১২ কেজি ইলিশ জব্দ করা হয়।
শনিবার সকালে তাদেরকে ওই ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন। এর আগে আরো ৩ জেলেকে একই অপরাধে ১ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন।
বার্তা বাজার / ডি.এস