লালমনিরহাটে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

সারাদেশের ন্যায় লালমনিরহাটে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ-২০২০ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৭ অক্টোবর) জেলা পুলিশের আয়োজনে লালমনিরহাট কেন্দ্রীয় স্মৃতিসৌধ প্রাঙ্গন মুক্তমঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সদর থানার উপ পুলিশ পরিদর্শক এস এম মাহাফুজুর রহমান এর উপস্থাপনায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক ও সমাজসেবী ফেরদৌসী বেগম বিউটি, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মারুফা জামাল, লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহা আলম প্রমূখ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর