এবার করোনায় ধরল বিজেপি নেতা দিলিপ ঘোষকে

মহামারী করনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ র‍্যাজ্যের বিজেপি সভাপতি দিলিপ ঘোষ। গত শুক্রবার (১৬ অক্টোবর) তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে তার শরীরে হালকা জ্বর রয়েছে।

দিলিপ ঘোষের চিকিৎসায় নিয়োজিত ডাক্তাররা জানিয়েছে দিলিপ ঘোষের দেহে ১০২ ডিগ্রি জ্বর রয়েছে এবং তার চিকিৎসা চলছে। তার অক্সিজেন লেভেল ঠিক আছে। এখনো চিন্তার কিছু নেই। দিলিপ ঘোষ রাজ্যটির মেদিনিপুরের এমপি। গত কদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।এরপরই তিনি কোভিড-১৯ টেস্ট করান।

এদিকে গত শুক্রবার একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে পশ্চিমবঙ্গে। এদিন একদিনে রাজ্যটিতে শনাক্ত হন ৩ হাজার ৭৭১ জন। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৩ হাজার মানুষ। রাজ্যটিতে করোনায় এপর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ৬ হাজার জন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর