সরকারের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে দেয়া হবে না: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, দেশে এখনো ষড়যন্ত্রকারীরা তৎপর। জনগন যদি সজাগ থাকে ষড়যন্ত্রকারীরা কোনোভাবেই সরকারের উন্নয়নে বাধা হয়ে দাঁড়াতে পারবেনা। ষড়যন্ত্রকারীদের সমুচিত জবাব দেয়া হবে।

শনিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর কোনাঘাটা গ্রামে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনতা যৌক্তিক দাবী করেছে বলেই শেখ হাসিনার সরকার ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড কার্যকর করেছেন।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মোঃ একরাম উল্লাহ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মতিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি প্রমূখ।

উল্লেখ্য, এলাকার দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে মা ও শিশু কেন্দ্রের জন্য ৫৩ শতক ভুমি দান করেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর