ধোবাউড়ায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে ধোবাউড়া থানা পুলিশের আয়োজনে নারী ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় ধোবাউড়া থানা চত্বরে অফিসার ইন-চার্জ আবুল কালাম আজদের সভাপতিত্বে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মিঃ ডেভিড রানা চিসিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, সদর ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, কৃষক লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান ইমান, জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক বরকত উসমান, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মনোয়ার হোসেন রিপন, পুলিশ পরিদর্শক( তদন্ত) চাঁদ মিয়া, উপজেলা মহিলা লীগের সভাপতি মিনারা বেগম, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিলকিস সুলতানা, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেহদেীী হাসান রনি প্রমুখ।

এছাড়াও দক্ষিণ মাইজপাড়া,পোড়াকান্দুলিয়া, গামারীতলা, বাঘবেড়,গোয়াতলা, ঘোষগাও ইউনিয়ন বিট গুলোতে স্ব স্ব ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে নারী, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান এবং এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন করেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর