আপন ভাতিজিকে ‘ধর্ষণ’, চাচা গ্রেফতার

সিলেটের বিশ্বনাথ উপজেলায় আবদুর রশীদ (৩৫) নামে এক ব্যক্তিকে আপন ভাতিজিকে (১৮) ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্বনাথ উপজেলা সদরে এ ঘটনাটি ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত চাচা রশীদকে আটক করে ও ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আজ শনিবার (১৭ অক্টোবর) সকালে ভুক্তভোগী ভাতিজি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে ওই মামলায় রশীদকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার এজাহারের ওই ভাতিজি উল্লেখ করেন, ফুফুর সঙ্গে তিনি দুই বছর ধরে বসবাস করে আসছেন। কাজ করেন একটি টেইলার্সে। প্রায় দু’মাস আগে গোলাপগঞ্জের গ্রামের বাড়িতে ভুক্তভোগী তার ভাইয়ের বিয়েতে গেলে সেখানে চাচা রশীদ তাকে ধর্ষণ করেন। গতকাল শুক্রবার দিবাগত রাতে ভুক্তভোগীর ফুফুর বাসার আসেন চাচা আবদুর রশিদ। সেখানে রাত ১২টার দিকে ভুক্তভোগী ভাতিজিকে একটি কল রেকর্ড শোনানোর কথা বলে তাকে একটি রুমে ডেকে নিয়ে ফের ধর্ষণ করেন চাচা রশীদ।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা জানান, গ্রেপ্তার আসামি চাচা রশীদকে আজ দুপুরে সিলেটের আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী তরুণীকে সিলেট ওসমানী হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়েছে।

বার্তা বাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর